মায়ের বুলি।
- তন্ময় শরীফমাগো তোর মুখের ভাষা কেরে নিতে চায় ঐ পাকিস্তানি দল, জন্মেই যা শুনেছি সেই আপন বুলি কেমনে ভুলি বল। মাগো ওরা কয় উর্দুই হবে নাকি দুই বাংলার কথা, সহেনা না মা তোর সন্তানদের মনে এই ব্যথা। আমরা মা ছাত্র, শ্রমিক, কৃষক সমাজ এক হয়ে উঠিবো ফেঁপে, অন্দোলনে আন্দোলনে পুড়ো দেশ উঠবে কেঁপে।। রাষ্ট্র ভাষা বাংলা চাই-ই চাই, আজ সকলের মনে বাজে এই একই সুরের সানাই।। ছাড়বো না মা তোর মুখের বুলি চালিয়ে যাব লড়াই, মরতে যদি হয়গো মা তবে মরে হবো ছাই।। দোআ করিস মা আসিবো আবার পিড়ে, তোর মুখের বুলি সঙ্গে করে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।